ক্ষণজন্মা
প্রদীপের আলো জ্বলে রাতের সিতারার
মতো ক্লান্তিহীন গতিতে
হয়তো হঠাৎ চমকে যায় দখিনের সমীরনের ডাকে
কিংবা নিভে যায় ক্ষনিকের আয়ু শেষে।
ফের জ্বলে ওঠে অন্য কোনো এক আঁধার ঘেরা
গেরস্তের জীর্ণ বসত ভিটায়
তারপর বিলিয়ে ক্ষীন আলো,
নিভে যায় চিরতরে করে অন্ধকার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন