বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

ভালোবাসার তরুর আত্মদান-১৩.০৭.২০১২

ভালোবাসার তরুর আত্মদান


অনেক শখ করে একটি গোলাপ চারা
এনেছিলাম। নাম দিয়েছিলাম “ভালোবাসার তরু”।
বারান্দার কোণায় টবে যায়গাও করে দিয়েছিলাম।
অনেক ভালোবেসে যত্ম নিতাম, রোজ জলসেচতাম আর
প্রতিক্ষায় থাকতাম প্রথম কলির।
মনেমনে প্রথম কলিটার নাম
ঠিক করে রেখেছিলাম “ভালোবাসার কলি”।

ইচ্ছে ছিল “ভালোবাসার কলি” হবে তোমার প্রতি
আমার প্রথম নৈবেদ্য।
কিন্তু তুমি আমার প্রতি বিমুখ হয়ে রইলে। ভালোবাসার তরুতে
“ভালোবাসার কলি” এলো না।
সময় বয়ে বয়ে গেল অনেক। কিন্তু তবুও আমার প্রতি তোমার
বিমুখতা ঘুঁচল না, ভালোবাসার তরুতে
ভালোবাসার কলিও এলো না।

এরই মধ্যে ভালোবাসার তরুও বুঝতে পেরেছে
তার এ জনম মিথ্যে হতে চলেছে।
তার ভালোবাসার কলির কখনই “তোমার প্রতি
আমার প্রথম নৈবেদ্য” হওয়া হবে না। 
তা হয় না.............................।

ভালোবাসার তরু ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল।
এক সময় ভালোবাসার তরু করুণ মৃত্যুর কোলে ঢলে পড়ল,  
নিঃশব্দ মৃত্যু, নীরব আত্মদান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন