সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২

কিছু এলোমেলো কবিতা-১




১। নীরব নীলিমা গুলি আকাশের গায়,
          
জমে থাকা ভালোবাসা সাগরে বিলায়।
  নীলিমায় নীলাচলা অসীম সাগর,

                        বিবর্ণ জীবন ভূমির শূন্য নগর।
 

             
২। আটপৌরে ঘরদোর খড়কুটো ছাওয়া,
                         কিসের গোপন টানে পিছু ফিরে চাওয়া।
 পিছু চেয়ে পিছু টান, প্রিয়ার বাঁধন,
                      মধুকর উড়ে যায় ছাড়িয়ে কানন।

৩।  হলুদ বাটে, মশলা বাটে আরো বাটে লঙ্কা,
     মিছে মিছি রান্না বাড়া, মনে ভারি শঙ্কা;
     কথার বেলায় ষোল আনা, কাজে লবডঙ্কা।
 
          ৪। মাটিতে আমার জন্ম,
             মাটিতে মিলায়ে যাই।
             দুনিয়া নামের এই পরবাসে,
             কেউ দিল না ঠাঁই। 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন